Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিয়ামতপুরে মায়ের হাতে সন্তান হত্যা নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নওগাঁয় টাকা ফেরতের দাবীতে এনজিও সমতার কার্যালয় গ্রাহকের বিক্ষোভ নিয়ামতপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন মান্দায় নারীশিক্ষিকা হেনেস্তাকারি সেই আলোচিত শিক্ষক জিয়াউর রহমান কারাগারে তারেক জিয়া ১০ বছর ক্ষমতায় থাকলে দেশে অনগ্রসর জনগোষ্ঠি বলে কিছু থাকবে না-মোঃ মোস্তাফিজুর রহমান এমপি

নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য “সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রাম”।

মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা বাস্তবায়ন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও বর্জ্য পুনঃব্যবহারের মানসিকতা সৃষ্টি, এবং “বর্জ্য নয় সম্পদ” এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘বর্জ্য থেকে সম্পদ’ তৈরির হস্তশিল্প প্রদর্শনী। শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক, কাগজ, বোতল, কার্টুনসহ নানাবিধ ফেলে দেওয়া উপকরণ দিয়ে দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরি করে উপস্থাপন করে। তাদের সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা ও দক্ষতায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে মায়ের হাতে সন্তান হত্যা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতরন্ড লক্ষিতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার সরকার।
এ ছাড়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ মোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে সেটিই আমাদের সম্পদে পরিণত হতে পারে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

নিয়ামতপুরে মায়ের হাতে সন্তান হত্যা

error: Content is protected !!

নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন

আপডেটের সময়: ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬