Dhaka ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের নিয়ামতপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা’দক ব্যবসায়ী গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচিত করবে -মোস্তাফিজুর রহমান এমপি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদিবাসীদের জীবনমান উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার- এমপি মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। সরকারের বরাদ্দ ও সুবিধাভোগী প্রাপ্তির মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না। উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন নওগাঁ -১ আসনের সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

রবিবার (০৯ আগস্ট) বেলা ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করেই নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের অস্তিত্ব ও ঐতিহ্যের ধারক। প্রতিকূল পরিবেশেও তাঁরা সাহসিকতার সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের সন্তানরা যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করছে।

মোস্তাফিজুর রহমান বলেন, আদিবাসী নারীরা অনেক পরিশ্রমী। তারা সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ শেষ করে আবার মাঠে কাজ করতে রওনা হন। আগের চেয়ে এখন আদিবাসীদের জীবনমান উন্নয়ন হয়েছে। আগামী দিনেও প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও বেশি বরাদ্দ এনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিয়ামতপুর উপজেলা আদিবাসী শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সুবোল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম সহ আদিবাসী সংগঠনের নেতা-কর্মীরা।

Tag :

সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

error: Content is protected !!

আদিবাসীদের জীবনমান উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার- এমপি মোস্তাফিজুর রহমান

আপডেটের সময়: ১০:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬