Dhaka ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের নিয়ামতপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা’দক ব্যবসায়ী গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচিত করবে -মোস্তাফিজুর রহমান এমপি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইটভাটা স্থাপনের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

অভিযান সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করেই কৃষিজমিতে ভাটা স্থাপনের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক করেছিলেন।

আরও পড়ুনঃ  স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

এরপরও নির্মাণকাজ অব্যাহত রাখায় রোববার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটা নির্মাণে ব্যবহৃত সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

error: Content is protected !!

সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৫:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬