Dhaka ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের নিয়ামতপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা’দক ব্যবসায়ী গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচিত করবে -মোস্তাফিজুর রহমান এমপি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে তিনদিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১২ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পারভেজ আনোয়ার সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশীয় মাছের বিলুপ্তি রোধে আমাদের আরও সচেতন হতে হবে এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

Tag :

সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

error: Content is protected !!

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেটের সময়: ০২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬