Dhaka ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের নিয়ামতপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা’দক ব্যবসায়ী গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচিত করবে -মোস্তাফিজুর রহমান এমপি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষক সমাজ – মোস্তাফিজুর রহমান এমপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৭৫২ সময় দেখুন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ জাতিগড়ার কারিগর শিক্ষক সমাজ, তারা যদি মন থেকে চায় তাহলে যে কোন প্রতিষ্ঠানেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব। বরেন্দ্র অঞ্চলে সর্বপ্রথম বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ স্থাপন করেছিলেন সিদ্দিক হোসেন। বরেন্দ্র অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে তিনি এ কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, জিয়াউর রহমান একজন সাধারণ ঘরে জন্ম গ্রহন করে দেশের হাল ধরেছিলেন। প্রত্যন্ত এলাকার হেঁটে হেঁটে সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। তার ছেলেও প্রধানমন্ত্রী তারেক রহমান যেসকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এমন একটা বাংলাদেশ গড়তে চায় যেখানে সবাই মিলে মিশে বসবাস করতে পারে।
বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আমজাদ হোসেন সভার সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের সভাপতি আব্দুল লতিফ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম,উপজেলা বিএনপি’র সহ সভাপতি একেএম খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার নিয়ামতপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

Tag :

সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

error: Content is protected !!

শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষক সমাজ – মোস্তাফিজুর রহমান এমপি

আপডেটের সময়: ০৪:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬