Dhaka ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের নিয়ামতপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা’দক ব্যবসায়ী গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচিত করবে -মোস্তাফিজুর রহমান এমপি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাপাহারে অনুমোদনহীন ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার-১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন মডেলের ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা
Tag :

সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

error: Content is protected !!

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

আপডেটের সময়: ১০:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬