
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে নিয়ামতপুর থানা পুলিশ এক কেজি গাঁজাসহ একজন আসামি গ্রেফতার করেছে।
থানা সুত্রে যানা যায়, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে সন্ধ্যায় অভিযান চালিয়ে ০১(এক) কেজি গাঁজাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতারকৃত আসামি শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের মৃত আমির শার ছেলে নফির শাহ (৬০)।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে সে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।










