Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ৪ হাজার পরিবারের মাঝে এমপি নুরুল ইসলাম বুলবুলের কুরবানির গোস্ত বিতরণ অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন – এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম নিয়ামতপুরে পুকুরে ডুবে উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালকের শিশুর মৃত্যু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে লড়বেন না কোনো আইনজীবী শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষক সমাজ – মোস্তাফিজুর রহমান এমপি ‎নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (২৬ মে ) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। অপরদিকে রঘুনাথপুর বিওপির সদস্যরা দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্র আরও জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নটি বিভিন্ন অভিযানে মোট ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  ৪ হাজার পরিবারের মাঝে এমপি নুরুল ইসলাম বুলবুলের কুরবানির গোস্ত বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা।

Tag :

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

আপডেটের সময়: ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬