শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের কোনো বিজ্ঞ আইনজীবী এই হত্যা মামলার আসামির পক্ষে আদালতে লড়বেন না।