নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায়
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়ন পরিষদ ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও সহযোগিতায় এ বাজেট ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মিয়া মামুনূর রশিদ । বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব করমতুল্যা মন্ডল ।
এতে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৬ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার টাকা, বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৮৮ লক্ষ ১৯ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এবারের বাজেটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব সহকারে দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মামুনূর রশিদ (মামুন) , শেফাল চন্দ্র বর্মন,সমসের আলী,রুহুল আমিন(রতন), আঃ রশিদ, সদস্যা মতিজান,চানভানু সহ গ্রাম পুলিশের সদস্য,সুশীল সমাজ, যুব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।