নওগাঁয় ডাম্প ট্রাকের চা/পায় ভ্যানের ৫ যাত্রী নি/হত
- Update Time : ১১:০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১১৭ Time View

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।








